সকালে খালি পেটে হাঁটলে কি হয় জেনে নিন ?

সকালে খালি পেটে হাঁটার গুনাগুন বা উপকারিতা

 

আমরা অনেক আগে থেকেই জানি, যে হাঁটাহাঁটি শরীরের জন্য অনেক ভালো । আর সেটা যদি হয় সকালবেলার সুন্দর বাতাসের মধ্যে, তাহলে সেটি শরীরের জন্য আরো কার্যকর । তাই আমরা নিয়মিত হাটাহাটি করব । 

অতীতে যখন কোন যানবাহন ছিল না, তখন মানুষ হাটাহাটি করেই সব জায়গায় যেত । তবে বর্তমানে এত যানবাহন হওয়ার কারণে মানুষের হাটাহাটি কমে গেছে । যার ফলে অসুখ-বিসুখও অনেক বেড়ে গেছে । তাই আমরা হাঁটাহাঁটির উপকারিতা নিয়ে আলোচনা করব । 

পেজ সূচিপত্র ঃ আজ আমরা সকালে খালি পেটে হাঁটাহাঁটি নিয়ে আলোচনা করে যা জানবো তা হল

ওজন কমায় 

সকালে খালি পেটে হাটাহাটি করলে অনেক উপকারিতা বা গুনাগুন রয়েছে । তার মধ্যে একটি হচ্ছে হাটাহাটি করলে শরীরের ওজন কমে । কারন আপনি হাটাহাটি করলে আপনার শরীর থেকে অনেক ঘাম বের হয়ে যায় । তাই শরীরের ওজন কমানোর জন্য আমরা নিয়মিত সকালে খালি পেটে হাটাহাটি করার চেষ্টা করব । 

ওজন কমাতে হাটার বিকল্প নেই । সহজে ও কম কষ্ট করে দ্রুত ওজন কমানোর বিভিন্ন উপায়ের মধ্যে প্রথম হচ্ছে নিয়মিত হাঁটা । নিয়মিত হাঁটা  এখন পর্যন্ত সবচেয়ে সহজ কার্যকর হিসেবে ধরা হয় । সকালে খালি পেটে যে কোন ব্যায়াম ওজন কমাতে সক্ষম । আর নিয়মিত হাটাহাটি করা একটি ব্যায়াম । তাই প্রতিদিন কমপক্ষে আমাদেরকে ৩০ মিনিট করে হাঁটা উচিত । 

রক্তে শর্করা নিয়ন্ত্রণ 

এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে । সকালে খালি পেটে হাঁটা কতটুকু গুরুত্ব রয়েছে বুঝতেই পারছেন । এটি রক্তের শর্করা নিমন্ত্রণ করতে অনেকটাই সহায়তা করে । আমাদের শরীরে রক্তে যদি শর্করার মাত্রা বেড়ে যায়, তাহলে আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর হতে পারে । 

তাই রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আর আমরা প্রতিদিন সকালে খালি পেটে যদি ৩০ মিনিট বা একঘন্টা করে হাঁটাহাঁটি করি, তাহলে এটি আমাদের শরীরকে যেমন সুস্থ রাখবে, ঠিক তেমনি ভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে । তাই এ সকল সুবিধা পাওয়ার জন্য আমরা প্রতিদিন সকালে হাটাহাটি করার চেষ্টা করব । 

চর্বি কমায় ও সুস্থ রাখে

সকালে খালি পেটে হাটাহাটি করলে আপনার শরীরে জমা চর্বি দ্রুত গলে যায় এবং আপনাকে রোগ বালাই থেকে দূরে রাখে এবং আপনার শরীরের ওজন কমায় । আপনার শরীরের ওজন যখন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তখন দেখবেন শরীরের রোগ বালাই যেমন কম হবে, ঠিক তেমনি ভাবে আপনার শরীর সুস্থ এবং সতেজ থাকবে ।


আর এই সকল কিছু সম্ভব হবে যখন আপনি প্রতিদিন সকালে নিয়মিত খালি পেটে কমপক্ষে ৩০ মিনিট বা এক ঘন্টা হাটাহাটি করবেন । তাই আপনি আপনার শরীরের চর্ব কমানোর জন্য বা সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালে নিয়মিত হাঁটার চেষ্টা করবেন । এতে করে আপনার শরীর অনেক লাভবান হবে এবং শরীর ভালো থাকবে । 

হজম শক্তি উন্নত করে

আপনি যদি খাওয়ার পর বা ভরা পেটে হাটাহাটি করেন, তবে আপনার খাবার তাড়াতাড়ি হজম হয় বা হজম শক্তি উন্নত করে । তাই আপনার হজম শক্তি উন্নত করার জন্য বা খাবার তাড়াতাড়ি হজম করার জন্য আপনি নিয়মিত হাটাহাটি করতে পারেন । আপনি যদি খাবার পর অর্থাৎ ভরা পেটে হাটাহাটি করেন তাহলে আপনার হজম শক্তি সবচেয়ে বেশি উন্নত হবে ।

হাটাহাটি আপনার শরীরের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ । সেটা হোক খালি পেটে বা সেটা হোক ভরা পেটে । আপনি যেভাবে হাঁটেন না কেন, আপনার শরীরের জন্য দুটোই ভালো । তবে চেষ্টা করবেন সকালে রোদ ওঠার আগে হাঁটতে যাওয়ার । এতে করে সকালের যে একটা মুক্ত বাতাস থাকে, আপনি সেটা উপভোগ করতে পারবেন । যা শরীরের জন্য খুব কার্যকর । 

এনার্জি লেভেল উন্নত করে

প্রতিদিন সকালে খালি পেটে নিয়মিত হাটাহাটি করলে আপনার এনার্জি লেভেল অনেকটাই উন্নত হবে ।  যখন সকাল বেলায় হাটাহাটি করবেন, তখন আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং আপনার এনার্জি ও অনেক ভালো পর্যায় থাকবে । তাই আপনার এনার্জি লেভেল বা এনার্জি পাওয়ার উন্নত করার জন্য আপনি নিয়মিত সকালে খালি পেটে হাঁটার চেষ্টা করবেন ।

এতে করে আপনার শরীর যেমন সুস্থ থাকবে, ঠিক তেমনি আপনার এনার্জি বৃদ্ধি পাবে । এতে করে আপনি সকল কাজ ঠিকঠাক ভাবে করতে পারবেন এবং আগ্রহ নিয়ে সকল কাজ সম্পন্ন করতে পারবেন । মানুষের শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে । আর মন সুস্থ থাকলে সকল কাজ হয়ে যায় অনায়াসে বা সহজে ।     

মানসিক শান্তি দেয়

সকালে খালি পেটে নিয়মিত হাটাহাটি করলে আপনার শরীর এবং মন সুস্থ থাকে । শরীরের ওজন কমায় সেই সাথে মানসিক শান্তি ও দেয় । মানুষের শরীর যদি সুস্থ থাকে, তাহলে মনও সুস্থ থাকে । আর মন সুস্থ থাকলে আমরা সকল রকমের মানসিক অশান্তি থেকে দূরে থাকতে পারি । তাই মনটা সুস্থ রাখা খুবই জরুরী একটি কাজ । 

তাই আপনি যদি প্রতিদিন সকালে নিয়মিত হাটাহাটি করেন, তাহলে আপনার মানসিক চিন্তাগুলো দূর হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন । সকালের প্রকৃতির বিশুদ্ধ বাতাস খেলে আপনার মন  এমনিতেই আনন্দে ভরে উঠবে । আর আপনার মন যখন আনন্দে ভরে উঠবে, তখন আপনার শরীর ও দেখবেন স্বাভাবিকভাবেই সুস্থ থাকবে । 

হৃদরোগের ঝুঁকি কমায় 

হাঁটা একটি হার্ট ফ্রেন্ডলি ব্যায়াম । এটি লো ব্লাড প্রেসারে, শ্বাস প্রশ্বাস উন্নত করতে সাহায্য করে থাকে ।  নিয়মিত হাটা হৃদরোগ থেকে দূরে রাখে । অর্থাৎ আপনি যদি প্রতিদিন সকাল বেলায় খালি পেটে হাটাহাটি করেন, তাহলে আপনার হার্ট অনেক ভালো থাকবে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে । তাই এই সুবিধা পেতে আপনাকে নিয়মিত হাঁটতে হবে ।


যখন হাটাহাটি করবেন তখন প্রকৃতি থেকে যে উপকার গুলো পাবেন তা অতুলনীয় । তাই প্রকৃতি থেকে এ সকল সুবিধা পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে নিয়মিত হাটাহাটি করতে হবে ।এতে করে আপনার শরীর সুস্থ থাকবে, হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে । আর মন যখন ভালো থাকবে তখন সবকিছুই ভালো থাকবে । 

ঘুম ভালো হয় 

প্রতিদিন সকালে নিয়মিত হাটাহাটি করলে আপনার মন যেমন সবচেয়ে ভালো থাকে, ঠিক তেমনিভাবে শরীর সুস্থ থাকে । আর হাটাহাটি করার পরে আপনার শরীর যখন ক্লান্ত হয়, তখন ঘুমও ভালো হয় । বর্তমানে ঘুমের অনেক সমস্যা রয়েছে । ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় । কারন ঘুম না হলে তো মানুষ বাঁচবে না ।

তাই আপনি যদি নিয়মিত সকাল বেলায় হাটাহাটি করেন, তাহলে দেখবেন অনেক ভালো ঘুম হবে । সেক্ষেত্রে আপনাকে ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই । ঘুমের ওষুধ শরীরের জন্য অনেক ক্ষতিকর । তারপরেও যাদের ঘুম হয় না, তাদের তো আর কিছু করার নেই । ঘুমের ওষুধ খেতেই হয় । তাই ঘুমের জন্য আপনি প্রতিদিন নিয়মিত হাটাহাটি করতে পারেন । 

ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর

হাটা ডায়াবেটিস রোগীদের জন্য মহাঔষধ । এটি ডায়াবেটিস রোগীদের শরীরে ওষুধের মত কাজ করে ।  অর্থাৎ একটি ডায়াবেটিস রোগী যদি নিয়মিত হাটাহাটি করে, তাহলে তার ওষুধ খাবার তেমন প্রয়োজন হয় না । সে যদি নিয়মিত হাটাহাটি করে এবং খাবার দাবার ঠিকঠাক ভাবে খায় তাহলে তার ডায়াবেটিসের ওষুধ খাওয়ার কোন প্রয়োজন পড়ে না ।

ডায়াবেটিস রোগীদের প্রধান ঔষধি হচ্ছে হাটাহাটি করা । ডায়াবেটিস রোগীদেরকেকে নিয়মিত হাঁটতে বলা হয় । খাওয়ার পর হাঁটা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে । তাই ডাক্তাররা পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীদের কে নিয়মিত হাটার জন্য । নিয়মিত হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে । 

সাধারণ মানুষের ক্ষেত্রে

সাধারণ মানুষের ক্ষেত্রে হাটাহাটি খুবই গুরুত্বপূর্ণ । কারণ আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় প্রতিদিন নিয়মিত সকালে খালি পেটে হাটাহাটি করেন তাহলে আপনার শরীরে কোন রোগ বালাই বাসা বাঁধতে পারবে না এবং আপনি সুস্থ থাকবেন । তাই আগে থেকেই ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আপনি নিয়মিত হাটাহাটি করতে পারেন ।


প্রতিদিন সকাল বেলায় হাঁটার অনেক উপকারিতা রয়েছে । সেই উপকারিতা গুলো পাওয়ার জন্য এবং শরীর সুস্থ সতেজ রাখার জন্য আপনি প্রতিদিন হাটাহাটি করতে পারেন । এতে করে আপনি উপকৃত হবেন কোন ক্ষতি হবে না । আপনি সুস্থ অবস্থায় যদি হাঁটাহাঁটি করেন তাহলে আপনার শরীর আরো সুস্থ এবং সতেজ এবং প্রাণবন্ত থাকবে । 

রোগ বালাই থেকে দূরে রাখে

আপনি প্রতিদিন সকালে খালি পেটে যদি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার শরীর থেকে বিভিন্ন রোগবালায় দূরে সরে যাবে । যেমন আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে, শরীরে চর্বি কমাবে, হজম শক্তি বৃদ্ধি করবে । এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে । নিয়মিত হাটার অনেক গুণাবলী রয়েছে । 

এছাড়াও প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করলে হৃদরোগের ঝুড়ি কমায়, পরিপাকতন্ত্র উন্নত করে, এসিডিটির সমস্যা দূর করে । তাই বুঝতেই পারছেন নিয়মিত হাঁটাহাঁটি করলে আপনার কতগুলো সমস্যা দূর হয়ে যাচ্ছে  । যদি আপনি সুবিধা পেতে চান, তাহলে আপনাকে প্রতিদিন এক ঘন্টা বা জে নেট ৩০ মিনিট  হাটাহাটি করতে হবে । 

শেষ কথা 

পরিশেষে বলা যায়, নিয়মিত সকালে যদি খালি পেটে আপনি হাঁটাহাঁটি করেন তাহলে আপনি অনেক উপকার পাবেন । আপনার শরীরের বিভিন্ন রোগবালায় থেকে মুক্তি পাবেন । সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনি নিয়মিত খালি পেটে হাটাহাটি করতে পারেন । এতে আপনার কোন ক্ষতি হবে না বরঞ্চ আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন । 

তাই আমাদের উচিত নিয়মিত প্রতিদিন সকাল বেলায় খালি পেটে রৌদ্র ওঠার আগে ৩০ মিনিট বা এক ঘণ্টা হাটাহাটি করা । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url